রাজধানীর মহাখালীতে সেতু ভবনের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মনির হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।
বনানী থানার এসআই ফজল ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক রাত ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।
এসআই ফজল বলেন, নিহত মনির আইএসএল কোম্পানিতে কাজ করতেন। তার বাবার নাম আমিনুর রহমান। বাড়ি নীলফামারীর জলডাঙ্গা থানার পশ্চিম শিমুল বাড়ি।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নতদন্তের জন্য মর্গে রাখা আছে।








