অনুরোধে কাজ হচ্ছে না, মানুষকে ঘরে ফেরাতে লাঠি হাতে পুলিশ (ভিডিও)

আমানুর রহমান রনি
২৫ মার্চ ২০২০, ০১:৩৩আপডেট : ২৫ মার্চ ২০২০, ১০:৩৮

মানুষকে ঘরে ফেরাতে লাঠি হতে পুলিশ করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের পক্ষ থেকে বারবার ঘোষণার পরও মানুষকে ঘরে রাখা যাচ্ছে না। সারাদেশের হাটবাজার ও টোংদোকানে এখনও মানুষকে আড্ডা আর খোশগল্পে মেতে উঠতে দেখা যাচ্ছে। বাধ্য হয়ে মঙ্গলবার (২৪ মার্চ) রাত থেকে পুলিশকে কড়া হতে দেখা গেছে। কোথাও কোথাও লাঠিচার্জ করে মানুষকে ঘরে যেতে বাধ্য করেছে। দোকানপাট বন্ধ করে দিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে রাজধানী ও দেশের বিভিন্ন নগর, এলাকা, হাটবাজারে  পুলিশকে টহল দিতে দেখা গেছে। অপ্রয়োজনীয় দোকান বন্ধ করে দিয়েছে। এছাড়া বাইরে হাঁটাহাঁটি ও আড্ডারত মানুষকে ঘরে যেতে বাধ্য করেছে।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানা যেসব বাড়িতে প্রবাসী রয়েছেন, সেসব বাড়িতে ব্যানার টাঙিয়ে দিয়েছে।

শেরেবাংলা নগর থানা বিভিন্ন এলাকায় মাইকিং করে সবাইকে ঘরে থাকতে অনুরোধ করেছে। রাস্তার পাশের টোংদোকান না খোলার জন্য অনুরোধ করেছে।

এছাড়া ডিএমপির তেজগাঁও বিভাগের আদাবর, মোহাম্মদপুর এলাকায় পুলিশ হ্যান্ড মাইক দিয়ে ঘোষণা দিয়ে মানুষকে বাসায় থাকার আহ্বান জানিয়েছে। দুয়েকটি সড়কে লাঠিচার্জও করেছে পুলিশ।

বুধবার (২৫ মার্চ) থেকে ঢাকা মহানগর পুলিশ জলকামান দিয়ে মহানগরীতে জীবাণুনাশক ছিটাবে। প্রতিদিন দুই বেলা করে শহরে পুলিশ নিজ উদ্যোগে এ জীবাণুনাশক ছিটাবে।

অপরদিকে, গুলশান, বনানী, ধানমন্ডির বিভিন্ন সড়ক ও হাউজিংয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

বিভিন্ন জেলা প্রশাসক জেলায় জেলায় নিজেরাই মাইকিং করে নাগরিকদের ঘরে থাকতে বলেছেন। বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ শহরের বিভিন্ন সড়কে মাইকিং করে মানুষকে ঘরে থাকার অনুরোধ করেন।

দিনে এই ঘোষণার পর সন্ধ্যায় মানুষকে শহরের বিভিন্ন সড়কে ও চায়ের দোকানে অপ্রয়োজনে আড্ডা দিতে দেখা যায়। এরপর রাতে পুলিশ নামে। পুলিশ সদস্যরা একযোগে হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে সবাইকে দ্রুত বাসায় যেতে বলেন। এ সময় মৃদু লাঠিচার্জও করতে দেখা যায়।

মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সবাইকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, ‌‌‘করোনা ভাইরাস মোকাবিলায় সবাই ঘরে অবস্থান করুন।’ এই সংকটময় পরিস্থিতিতে আতঙ্ক কিংবা গুজব না ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

 দেখুন ভিডিও...

 

 

/এআরআর/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের