জামিনে থাকা আসামিদের আত্মসমর্পণে দুই সপ্তাহ সময় বৃদ্ধি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২০, ১৭:১০আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১৭:১০

সুপ্রিম কোর্ট

ফৌজদারি মামলায় যেসব আসামিকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন দেওয়া হয়েছে বা যেসব মামলায় উচ্চ আদালত হতে অধস্তন আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের শর্তে জামিন দেওয়া হয়েছে তাদেরকে আদালত খোলার তারিখ হতে ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। শনিবার (৪ এপ্রিল) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ মোকাবিলা এবং  বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত সব আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে (১০ এবং ১১ এপ্রিল ২০২০ তারিখের সাপ্তাহিক ছুটিও এর সঙ্গে সংযুক্ত রয়েছে)। করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণজনিত উদ্ভূত পরিস্থিতিকে সংকটময় সময় বিবেচনা করে ইতোমধ্যে যেসব ফৌজদারি মামলায় আসামিকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন প্রদান করা হয়েছে বা যেসব মামলায় উচ্চ আদালত হতে অধস্তন আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের শর্তে জামিন প্রদান করা হয়েছে বা যেসব দেওয়ানি মামলায় নির্দিষ্ট সময়ের জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা/স্থিতাবস্থার আদেশ প্রদান করা হয়েছে সেসব মামলার আদেশের কার্যকারিতা আদালত খোলার তারিখ হতে ২ সপ্তাহ পর্যন্ত বর্ধিত হয়েছে মর্মে গণ্য হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকল বিশেষ আইনের আওতাধীন মামলার আদেশ/রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টসহ সকল আপিল আদালত খোলার তারিখে আপিল দায়ের করতে হবে। এক্ষেত্রে রায়ের সহিমোহর নকল না থাকলে তা ব্যতীতই আপিল দায়ের করা যাবে। তবে আপিল শুনানির পূর্বে সহিমোহর নকল অবশ্যই দাখিল করতে হবে।

এছাড়াও দেশের প্রত্যেকটি জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন এলাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জরুরি মামলার জন্য এক বা একাধিক ম্যাজিস্ট্রেট কর্তব্যরত আছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের