করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে আইনজীবী রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২০, ১৭:০৩আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১৭:০৫

রিমান্ড

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার আবু বকর সিদ্দিকী নামে এক আইনজীবীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের উপ-পরিদর্শক মোতালেব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রবিবার দুপুরে পল্টন থানার ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক দশ কার্যদিবসের মধ্যে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, শনিবার (৪ এপ্রিল) সিআইডি'র সাইবার পুলিশের একটি দল গুজব ছড়ানো ফেসবুক আইডির মালিক আবু বকর সিদ্দিকীকে রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে আটক করে। আবু বকর পেশায় আইনজীবী। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকায়।

অভিযোগ রয়েছে, তিনি সোশ্যাল মিডিয়ায় ‘ব্যাংক-এনজিওর ৬ মাসের লোনের কিস্তি স্থগিত’ সংক্রান্ত মিথ্যা তথ্য পোস্ট করেন। এছাড়া ‘করোনার মাত্রা এতটাই ভয়াবহ যার জন্য আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে মানুষ’ এ সংক্রান্ত গুজব সোশাল মিডিয়া ছড়িয়ে দেন।

/টিএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম