এখনও নিরাপদ ঢাকার যে ১৭ থানা

আমানুর রহমান রনি
১১ এপ্রিল ২০২০, ০০:৩১আপডেট : ১১ এপ্রিল ২০২০, ১৮:৫৯

করোনাভাইরাস ঢাকা মহানগরের ৫০ থানার মধ্যে ৩৩টি থানায় ২৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এখনও মহানগরীর ১৭টি থানায় কেউ এ ভাইরাসে আক্রান্ত হয়নি। এসব থানায় যদি কঠোরভাবে লকডাউন নিয়ন্ত্রণ করা যায়, তাহলে করোনাভাইরাস বিস্তার প্রতিরোধ করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ঢাকা মহাগর পুলিশের (ডিএমপি) আটটি বিভাগে এই ৫০টি থানা রয়েছে। থানা পুলিশ আইইডিসিআর-এর তথ্য অনুযায়ী বাড়ি ও এলাকা লকডাউন করে থাকে।

এখন পর্যন্ত করোনাভাইরাস মুক্ত যেসব থানা

শাহবাগ, নিউমার্কেট, কামরাঙ্গীরচর, শ্যামপুর, মতিঝিল, খিলগাঁও, রামপুরা, উত্তরা মডেল (পূর্ব), বিমানবন্দর, তুরাগ, উত্তরখান, ক্যান্টনমেন্ট, বনানী, তেজগাঁও, হাতিরঝিল, রূপনগর ও ভাষণটেক।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. রোবেদ আমিন জানান, যেকোনও এলাকা, মহল্লা, বাড়ি বা গ্রাম যদি পুরোপুরি লকডাউন করা যায় তাহলে সেখানে ভাইরাস সংক্রমিত হওয়ার সুযোগ নেই।

উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ১০ এপ্রিল দুপুর পর্যন্ত সারাদেশে মোট ৪২৪ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত করা হয়েছে। এরমধ্যে ঢাকাতেই আক্রান্ত হয়েছে ২৩৩ জন। এখন পর্যন্ত সারাদেশে ২৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে ৩৩ জন।

/এআরআর/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম