রাজধানীতে ভোক্তা সংরক্ষণ অধিদফতরের অভিযানে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২০, ১৮:২৪আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১৮:২৬

রাজধানীতে ভোক্তা সংরক্ষণ অধিদফতরের অভিযানে জরিমানা

রাজধানীর বিভিন্ন এলাকায় দ্রব্যমূল্যের বাজার  তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রবিবার (১২ এপ্রিল) অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এতে ঢাকা মহানগরের লালবাগ বাজার, ইসলামবাগ বাজার, বাবুবাজার, নয়াবাজার, লক্ষীবাজার, কাপ্তান বাজার, নারিন্দা বাজার,শান্তিনগর বাজার, সেগুনবাগিচা বাজার, হাতিরপুল বাজার, চকবাজার, মতিঝিল এজিবি কলোনি বাজার, ইন্দিরা রোড কাঁচাবাজার,পশ্চিম রাজা বাজার কাঁচা, উত্তরা-১৪ (জোহরা মার্কেট), দক্ষিন খান বাজার, খিলক্ষেত বাজার, উত্তরা রাজলক্ষী কাঁচা বাজার, আজমপুর কাচাবাজার, উত্তরা হাজী ক্যাম্প কাঁচা বাজাএতেঅভিযান পরিচালনা করা হয়।

এ সময় নিত্যপ্রয়োজনীয় মোড়কবিহীন পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়াও মহানগরের তিনটি স্থানে টিসিবির ন্যায্য মূল্যের পণ্য বিক্রয়  (ট্রাকসেল) তদারকি করা হয় এবং ভোক্তাদের সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে পণ্য ক্রয় করতে আহ্বান জানানো হয়। একইসঙ্গে প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার অনুরোধ করা হয়।

এ অভিযানে অন্যদের মধ্য আরও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের উপপরিচালক  মো. মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস, সহকারী পরিচালক জনাব ফাহমিনা আক্তার, রোজিনা সুলতানা ও তাহমিনা বেগম।

/এসএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম