র্যাবের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি ড. বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) র্যাব ফোর্সেসের অষ্টম মহাপরিচালক হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
বিসিএস ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ১৯৮৯ সালে বিসিএস পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেন। তিনি গত ২০১৯ সালের মে মাসে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত হন। তিনি পুলিশের বিভিন্ন ইউনিট ও সংস্থায় গুরুত্বপূর্ণ পদসহ সিআইডি’র প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।








