ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের মামলা দুদকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২০, ০০:৩৫আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ০০:৩৬

দুদক সরকারের সাড়ে ২৭ হাজার কেজি চাল আত্মসাতের অভিযোগে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দীন পল্টুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুদকের সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীর উপসহকারী পরিচালক আরিফ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আসামিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের পরিচালক(জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।
মামলার অভিযোগে বলা হয়, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ৬ নং কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন পল্টু ৫৫০টি জেলে পরিবারের ফেব্রুয়ারি ও মার্চ মাসের ভিজিএফ-এর চাল স্থানীয় ট্যাগ অফিসারকে না জানিয়ে মাস্টার রোলে সঠিক বিতরণ দেখালেও উপকারভোগীদের ৮০ কেজি চালের পরিবর্তে ৩০ কেজি করে চাল বিতরণ করেন। এভাবে তিনি ৫৫০টি পরিবারের ২৭,৫০০ কেজি চাল আত্মসাৎ করেন। যার সরকারি মূল্য প্রায় ১২ লাখ টাকা। এই অভিযোগে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।

/আরজে/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান