৯৯৯-এ কল দিয়ে উদ্ধার হলো ৫০ বস্তা চাল, আটক ৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২০, ১৬:৩০আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১৬:৩৭

৯৯৯-এ কল দিয়ে উদ্ধার হলো ৫০ বস্তা চাল, আটক ৬ ‘জাতীয় জরুরি সেবা’ ৯৯৯ নম্বরে কল পেয়ে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির (ওএমএস) ৩০ কেজি ওজনের ৫০ বস্তা চাল উদ্ধার করছে সিলেটের কানাইঘাট থানার পুলিশ। এই ঘটনায় জড়িত ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে জাতীয় জরুরি সেবার অতিরিক্ত ডিআইজি তবারক উল্লাহ বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

তিনি বলেন, ‘সকাল ১০টায় বাংলাদেশ পুলিশ পরিচালিত জাতীয় জরুরি সেবা নম্বরে কানাইঘাট থানাধীন কালিগঞ্জ বাজার থেকে এক ব্যক্তি ফোন করে জানান কিছু লোক সরকারি ত্রাণের চাল চুরি করে ট্রাকে করে নিয়ে যাচ্ছে। ৯৯৯ তাৎক্ষণিকভাবে কলারের সঙ্গে কানাইঘাট থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেন।’

সংবাদ পেয়ে কানাইঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে কানাঘাট থানার ওসি জানান ঘটনাস্থল হতে সরকারি ‘খাদ্য বান্ধব কর্মসূচির’ ১৫০০ কেজি চাল বোঝাই একটি ট্রাক আটক করা হয় এবং চাল পাচারের অভিযোগে জকিগঞ্জ এলাকার জয়নালসহ (২৭) আরও পাঁচ ব্যক্তিকে আটক করা হয়।

/এআরআর/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম