শিল্পীর আঁকা স্কেচ দেখে অভিযুক্ত ধর্ষক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২০, ১৭:৩৬ আপডেট : ০২ মে ২০২০, ১৯:০৬

অভিযুক্ত টুটুল রাজধানীর কদমতলীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় টুটুল (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শিল্পীর আঁকা স্কেচ দেখে শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (২ মে)  দুপুরে ডিএমপির শ্যামপুর জোনের সহকারী কমিশনার শাহ আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৫ এপ্রিল সন্ধ্যায় অজ্ঞাত এক ব্যক্তি কদমতলীর মুরাদনগর এলাকার এক শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে সিসি ক্যামেরার ফুটেজ থেকে মাস্ক পরা এক যুবকের ছবি সংগ্রহ করা হয়। সেই ছবি শিল্পীকে দিয়ে স্কেচ করিয়ে নেওয়া হয়। ওই স্কেচের ছবি প্রচার করে ধর্ষকের পরিচয় নিশ্চিত হওয়া যায়। তার নাম টুটুল (২০)। মুগদায় বাবার সঙ্গে থাকে সে। কদমতলীতে খালার বাসা থাকায় প্রায়ই সে এই এলাকায় আসে। পরিচয় নিশ্চিত হওয়ার পর শুক্রবার রাতে কদমতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শিল্পীর আঁকা টুটুলের স্কেচ পুলিশ জানিয়েছে, এর আগে ২৫ এপ্রিল সন্ধ্যায় শিশুটিকে উদ্ধার করার পর তার বাবা কদমতলী থানায় একটি মামলা করেন। এরপর মুরাদপুর এলাকায় ধর্ষণের স্থানটির আশেপাশের ১৬টি বাড়ির সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ জব্দ করা হয়। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, এক যুবক শিশুটিকে হাত ধরে রাস্তায় হেঁটে যাচ্ছে। কিন্তু যুবকের মুখে মাস্ক পরা ছিল বলে তাকে তাৎক্ষণিক শনাক্ত করা যাচ্ছিল না। পরে সাখাওয়াত তমাল নামে এক শিল্পীকে দিয়ে সন্দেহভাজন যুবকের স্কেচ এঁকে নেওয়া হয়। ওই স্কেচের একশ’ কপি পোস্টার বানানো হয়। পোস্টার এলাকায় টাঙানোর পর একজন ফোন করে ওই যুবকের পরিচয় নিশ্চিত করে।

কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান জানান, টুটুলকে রবিবার (৩ মে) সকালে আদালতে পাঠানো হবে। সে প্রাথমিকভাবে ধর্ষণের কথা স্বীকার করেছে।

/এআরআর/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভিডিও ভাইরাল
আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভিডিও ভাইরাল
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক