দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২৬, ০১:০৯ আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০১:০৯

দেশের ৫০০ উপজেলার মধ্যে ২৭৬টিতে আহ্বায়ক কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা দুই মহানগর বাদে অন্য ১১টি মহানগরের ৬১ থানার মধ্যে ৩৪টিতেও আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি জানান, আগামী ১৫ অক্টোবরের মধ্যে দেশের ৫০০ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি থাকবে। পাশাপাশি ৩০ অক্টোবরের মধ্যে ৩৩০ পৌরসভা এবং ৩০ নভেম্বরের মধ্যে দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে কাজ চলছে।

২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আহ্বায়ক কমিটির মাধ্যমে যাত্রা শুরু করে এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই শাপলা কলি প্রতীকে নিবন্ধন লাভ করেছে দলটি। নির্বাচনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলের ব্যানারে ২৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ছয়টি আসনে জয়লাভ করেছে। সংরক্ষিত নারী আসনসহ সংসদে দলটির আটজন এমপি প্রতিনিধিত্ব করছেন।

/এমকে/ইউএস/
সম্পর্কিত
সালমান মুক্তাদিরের সঙ্গে এরপর কী ঘটবে, বললেন আসিফ মাহমুদ
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
আর কোনও কর্মীর গায়ে হাত দিলে থানার ইট খুলে নেবো: ওসির কক্ষের সামনে এনসিপি নেতা
সর্বশেষ খবর
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
গ্রেফতার শুনানিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি, ‘ছাত্রশিবিরে জড়িত ছিলাম’
গ্রেফতার শুনানিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি, ‘ছাত্রশিবিরে জড়িত ছিলাম’
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক