আইনজীবী রিপনকে ভ্রাম্যমাণ আদালতের সাজা: সুপ্রিম কোর্ট বারের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২০, ২০:৩৩আপডেট : ০৩ মে ২০২০, ২০:৩৬

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি
বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রবিউল ইসলাম রিপনকে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সাজা প্রদানের ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
রবিবার (৩ মে) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে সমিতির নেতারা বলেন, যে প্রক্রিয়ায় একজন বিজ্ঞ আইনজীবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে তা সম্পূর্ণ অন্যায়, বেআইনি এবং প্রচলিত আইনের পরিপন্থী।
সমিতির নেতারা অবিলম্বে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন এবং স্থানীয় প্রশাসন কর্তৃক দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত কার্যকর কোনও ব্যবস্থা না নিলে সমিতির পক্ষ থেকে এই অন্যায়ের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্প-শি বৈঠকের আগে যুক্তরাষ্ট্রকে ‘রেড লাইন’ জানালো চীন
ট্রাম্প-শি বৈঠকের আগে যুক্তরাষ্ট্রকে ‘রেড লাইন’ জানালো চীন
ডিএমপির ৩ ডিসির বদলি
ডিএমপির ৩ ডিসির বদলি
বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
একদিনে হামের উপসর্গে ঝরলো ১১ প্রাণ
একদিনে হামের উপসর্গে ঝরলো ১১ প্রাণ
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা