ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া করোনায় আক্রান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২০, ২৩:৩১আপডেট : ০৪ মে ২০২০, ২৩:৫৮

করোনা পরীক্ষা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া (৫৪) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে রাজারবাগ হাসপাতালে নেওয়া হচ্ছে।
সোমবার (৪ মে) রাতে করোনা আক্রান্তের বিষয়টি জানিয়েছেন তিনি নিজেই। বাচ্চু মিয়া বলেন, মাঝে মাঝেই জ্বর অনুভব করায় ঢামেক হাসপাতালে করোনা পরীক্ষা করা হয়। আজ সন্ধ্যায় জানতে পারি রেজাল্ট পজিটিভ। বিষয়টি আমাদের কল্যাণ শাখায় অভিহিত করেছি। এখন আমাকে রাজারবাগ হাসপাতালে নেওয়া হবে।
এদিকে পুলিশ বক্সের ইনচার্জ করোনায় আক্রান্ত হওয়ার পর সেখানে দায়িত্ব পালন করা অন্য পুলিশ সদস্যদের করোনাভাইরাস টেস্ট করানো হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের সিনিয়র সহকারী কমিশনার এস এম শামীম। তিনি বলেন, পুলিশ বক্সটি জীবাণুমুক্ত করার কাজ চলছে। আগামীকাল বাকি পুলিশ সদস্যদের করোনাভাইরাস টেস্ট করানো হবে।

/এআইবি/আরজে/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের