প্রতি জেলায় পিসিআর ল্যাব স্থাপনে সরকারকে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২০, ১৫:০৬আপডেট : ০৬ মে ২০২০, ১৫:০৬

পিসিআর ল্যাব

করোনা রোগী শনাক্ত করতে প্রতি জেলায় পিসিআর ল্যাব স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে সরকারসহ সংশ্লিষ্টদের প্রতি একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব ও অর্থ মন্ত্রণালয়ের সচিবের সরকারি ইমেইলে নোটিশটি পাঠানো হয়।

বুধবার (৬ মে ) সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকন জনস্বার্থে নোটিশটি পাঠিয়েছেন। এতে বলা হয়, করোনাভাইরাস আমাদের দেশে সামাজিক সংক্রমণ  হিসেবে দেখা দিয়েছে। ইতোমধ্যে ১০ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এ মূহূর্তে এই সংক্রমণে অধিক সংখ্যক মানুষ সংক্রমিত কিনা তা পরীক্ষা ছাড়া বোঝা সম্ভব না। তাই নমুনা সংগ্রহ করে টেস্ট করার জন্য প্রত্যেকটা জেলা শহরে পিসিআর ল্যাব স্থাপন করা জরুরি। তাছাড়া বর্তমানে সারাদেশে করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে এবং প্রত্যেক জেলা শহরে পিসিআর ল্যাব না থাকায় তাদের নমুনা সংগ্রহ করে অন্য জেলায় পাঠানো হচ্ছে এবং রিপোর্ট আসতে অনেক ক্ষেত্রে সাত থেকে ১০ দিন সময় লেগে যাচ্ছে। এই সময়ের মধ্যে কোনও ব্যক্তি সংক্রমিত কিনা তা চিহ্নিত করা সম্ভব হচ্ছে না।

এছাড়াও, যদি কেউ সংক্রমিত হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে আইসোলেশন বা তার চিকিৎসার সুযোগ তৈরি হচ্ছে না। যার ফলে এই ভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই করোনার টেস্ট বাড়াতে নোটিশ পাওয়ার ৫ কর্ম দিবসের মধ্যে প্রতিটি জেলায় পিসিআর ল্যাব স্থাপনের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

 

 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী