করোনা শনাক্ত ১১৯০ পুলিশের, মৃত্যু ৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২০, ১৫:১৫আপডেট : ০৬ মে ২০২০, ১৫:৩৫

করোনা শনাক্ত ১১৯০ পুলিশের, মৃত্যু ৬ গত ২৪ ঘণ্টায় পুলিশের আরও ৩৭ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে এক হাজার ১৯০ জন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হলো। এছাড়াও বুধবার (৬ মে) রঘুনাথ রায় (৪৮) নামের পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মারা গেছেন। এনিয়ে করোনায় ছয় পুলিশ সদস্য মৃত্যুবরণ করলেন।

বুধবার (৬ মে) সূত্র জানায়, এখন পর্যন্ত পুলিশের এক হাজার ১৯০ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার পর্যন্ত এই হিসেব ছিল ১৫৩ জনে। আক্রান্তদের মধ্য থেকে মঙ্গলবার পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ জন। আইসোলেশনে আছেন এক হাজার ৮৯ জন। কোয়ারান্টিনে আছেন এক হাজার ২৬০ জন।

আক্রান্তদের অর্ধেকই ঢাকা মহানগর পুলিশের সদস্য। বুধবার পর্যন্ত ঢাকা মহানগর পুলিশে ৫৭৬ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। পুলিশের যে ছয় সদস্য মারা গেছেন তাদের সবাই ঢাকায় বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে (কোভিড-১৯) ৬ মে পর্যন্ত দেশে ১৮৬ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছেন ১১ হাজার ৭১৯ জন।

/জেইউ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম