রোগী আসে পঙ্গুতে, দালাল ভাগিয়ে নেয় বেসরকারি হাসপাতালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২০, ০০:৪৩আপডেট : ১৪ মে ২০২০, ০০:৪৩

রোগী আসে পঙ্গুতে, দালাল ভাগিয়ে নেয় বেসরকারি হাসপাতালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি হওয়া বা চিকিৎসা নিতে আসা রোগীদের ভুল বুঝিয়ে এবং মিথ্যে তথ্য দিয়ে ভাগিয়ে নিতো দালাল চক্র। নিয়ে ভর্তি করাতো বেসরকারি হাসপাতালে। কিছু চিকিৎসক ও দালালদের যোগসাজশে পঙ্গু হাসপাতাল থেকে দুজন রোগীকে ভাগিয়ে নিয়ে প্রাইম হাসপাতালে ভর্তি করানোর সময় হাতেনাতে ১০ জনকে আটক করেছে র‌্যাব-২। বুধবার (১৩ মে) বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে কয়েকজনকে ২২ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন, ‘আটক দশজনের মধ্যে একজনকে একবছর, ৩ জনকে নয় মাস ও বাকিদের তিন মাস করে জেল দেওয়া হয়েছে। এছাড়া জরিমানা করা হয়েছে ২২ লাখ টাকা।
দালালদের রোগী ভাগানোর কৌশল সম্পর্কে র‌্যাবের এই কর্মকর্তা জানান, করোনার প্রকোপ শুরু হওয়ার আগে এই দালালরা নতুন কোনও রোগী পঙ্গু হাসপাতালে ভর্তি হতে আসলে তাদের বলতো, ডাক্তাররা অবহেলা করে। ভালো চিকিৎসা করে না। ভর্তি হলেই হাত পা কেটে ফেলে দেয়। আর এখন করোনাভাইরাসের প্রকোপ চলাকালে বলছে, পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিলে করোনা হতে পারে। চিকিৎসা ভালো পাওয়া যাবে না।’

পঙ্গু হাসপাতালের একাধিক চিকিৎসকরাও দালালদের সঙ্গে যুক্ত রয়েছে। চিকিৎসকরা নির্ধারিত হাসপাতালে ভর্তির জন্য গোপনে রোগীর স্বজনদের পরামর্শ দেয়। যা দালালদের কাজকে আরও সহজ করে দেয় বলে জানান অভিযানে থাকা র‌্যাবের একজন কর্মকর্তা।

তিনি বলেন, একবার কোনও প্রাইভেট হাসপাতালে রোগীকে ভর্তি করাতে পারলেই হলো। এরপর শুরু হয় রোগীর স্বজনদের কাছ থেকে নানা অজুহাতে টাকা আদায়ের পালা। আজ এটা তো কাল অন্যটা। এভাবেই তারা এ অপকর্ম করে আসছিল। এই প্রতারণার সঙ্গে জড়িত বাকিদেরও খুঁজে বের করা হবে বলে জানান র‌্যাব-২ এর তদন্ত কর্মকর্তারা।

রোগী আসে পঙ্গুতে, দালাল ভাগিয়ে নেয় বেসরকারি হাসপাতালে

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ‘আজ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজধানীর কলেজ গেট এলাকায় প্রাইম অর্থোপেডিক ও জেনারেল হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে গেলে দেখা যায়, দালাল চক্রের মাধ্যমে বেশ কয়েকজন রোগীকে কম টাকায় সুস্থ করে দেবে বলে ভাগিয়ে নিয়ে এনে একজন ভুয়া ডাক্তার দিয়ে অপারেশন করে বিশাল অংকের ভুয়া বিল ধরিয়ে দেয়। সুস্থ হওয়ার পরিবর্তে রোগীর অবস্থা আরও খারাপ হয়ে গেছে। একজন রোগী বাম পায়ের আঘাত নিয়ে ভর্তি হলে প্রথমে তার বাম পা এবং ডান পায়ের টিস্যু নেওয়ার কারণে পরবর্তীতে ডান পা কেটে ফেলা হয়।’

 

/আরজে/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম