মাকে হত্যাচেষ্টাকারী সেই ছেলে রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২০, ১৬:৪৮আপডেট : ১৮ মে ২০২০, ১৬:৫০

মাকে হত্যাচেষ্টাকারী সেই ছেলে রিমান্ডে মা দিবসে মাকে হত্যাচেষ্টাকারী ছেলে মিল্লাত হোসেনকে পৃথক দুই মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৮ মে) দুপুরে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদার হোসাইন এ আদেশ দেন।
এদিন কলাবাগান অস্ত্র আইনের মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশের (উপ-পরিদর্শক) নজরুল ইসলাম ৫ দিন এবং হত্যাচেষ্টা মামলায় একই থানার পুলিশের (উপ-পরিদর্শক) বিল্লাল হোসেন ৫ দিনের রিমান্ড আবেদন করে মিল্লাত হোসাইনকে আদালতে হাজির করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক হত্যাচেষ্টা মামলায় দুই দিন এবং অস্ত্র আইনে মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, আসামি মিল্লাত হোসেনের পক্ষে কোনও আইনজীবী ছিল না।
এর আগে সোমবার ভোরে রাজধানীর পান্থপথ এলাকা থেকে তাকে গ্রেফতার করেন র‌্যাব-২। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি ওয়ানশুটার গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, রাজধানীর কলাবাগান থানার গ্রিন রোড এলাকায় থাকেন ওই নারী। স্বামী খান শাহাদাত হোসেন দুই বছর আগে মারা গেছেন। এক মেয়ে সরকারি চাকরিজীবী। ছেলে মিল্লাত হোসেন অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছে। স্কুলে পড়ার সময় মাদকাসক্ত হয়ে পড়ে সে। মাদকের টাকার জন্য মাকে মারধর ও ঘরে ভাঙচুর করতো সে। একাধিকবার তাকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে। কিন্তু তাতে সে সংশোধন হয়নি, বরং বর্তমানে তার অত্যাচারের মাত্রা বেড়েছে।
এজাহারে আরও বলা হয়, ৭ মে মধ্যরাতে ছেলে মিল্লাত তার মা নুরুন্নাহার রুনুকে মারধর করে। কাঠের একটি লাঠি দিয়ে মারধর করলে তার মা মাথা ও কানে আঘাত পান। এর আগেও ছেলে তাকে মাদকের টাকা না পেয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। নিরুপায় হয়ে তিনি ঘটনার পরের দিন কলাবাগান থানায় ছেলের নামে মামলা করেন।

/টিএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম