অতিরিক্ত ডিআইজিসহ ৩৫৭৪ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২০, ১৯:১৫আপডেট : ২৩ মে ২০২০, ১৯:২০

পুলিশ দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে শনিবার (২৩ মে) পর্যন্ত একজন অতিরিক্ত ডিআইজিসহ সারাদেশে তিন হাজার ৫৭৪ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন। জনগণের সেবা ও সুরক্ষা দিতে গিয়ে পুলিশের এসব সদস্য আক্রান্ত ও মারা গেছেন বলে জানায় পুলিশ সদর দফতর।
করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে অতিরিক্ত ডিআইজি পদ মর্যাদার একজন, পুলিশ সুপার পদ মর্যাদার ৮ জন, অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার ১৯ জন, সহকারী পুলিশ সুপার পদ মর্যাদার ২০ জন, ইন্সপেক্টর পদ মর্যাদার ৯৭ জন, উপ-পরিদর্শক পদ মর্যাদার ৩৮৬ জন, সহকারী উপ-পরিদর্শক পদ মর্যাদার ৪৮১ জন কর্মকর্তা রয়েছেন। আর দুই হাজার ৫৬২ জন হচ্ছেন কনস্টেবল।

পুলিশ সদর দফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে আইজিপি ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোচ্চ সেবা ও শুশ্রূষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সব পুলিশ হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য পর্যাপ্ত সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে। এ কারণে একদিকে পুলিশ আক্রান্তের হার যেমন ক্রমান্বয়ে কমছে, তেমনি দ্রুততার সঙ্গে বাড়ছে সুস্থতার হারও।

পুলিশের অপর সূত্রটি জানায়, শনিবার পর্যন্ত ঢাকা মহানগর পুলিশে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৯১ জন। কোয়ারেন্টিনে আছেন চার হাজার ৮১ জন। আইসোলোশনে আছেন এক হাজার ৮৫৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭১৬ জন।

/জেইউ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী