জালিয়াত চক্রের ৯ সদস্য রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২০, ২৩:২০আপডেট : ০৮ জুন ২০২০, ২৩:২৩

রিমান্ড মোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড জালিয়াত চক্রের ৯ সদস্যের দুদিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৮ জুন) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিল্লাহ এ আদেশ দেন।
এদিন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে তাদের আদালতে হাজির করেন। আবেদনের পরিপ্রেক্ষিত বিচারক প্রত্যেকের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, নাজমুল জমাদ্দার (১৯), হাসান মীর (১৮), ইব্রাহিম মীর (১৮), তৌহিদ হাওলাদার (২৩), মোহন শিকদার (৩০), পারভেজ মীর (১৮), সোহেল মোল্যা (২৬), দেলোয়ার হোসেন (৩৫) ও সৈয়দ হাওলাদার (২০)। তেজগাঁও শিল্পাঞ্চল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা মুন্সি আব্দুর রাজ্জাক এসব তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য,রবিবার (৬ জুন) ঢাকা ও ফরিদপুরের ভাঙ্গায় যৌথ অভিযান পরিচালনা করে মোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড জালিয়াত এসব চক্রের সদস্যদের আটক করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে সাড়ে ১৪ লাখ টাকা ও প্রতারণার সরঞ্জাম জব্দ করা হয়।

/টিএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম