ভার্চুয়াল পদ্ধতিতে আপিল বিভাগের চেম্বার কোর্ট চলবে ৩০ জুন পর্যন্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২০, ১৬:১১আপডেট : ১০ জুন ২০২০, ১৭:০০

সুপ্রিম কোর্ট করোনাকালে ভার্চুয়াল পদ্ধতিতে আপিল বিভাগের চেম্বার আদালতের কার্যক্রম শুনানি আগামী ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বুধবার (১০ জুন) আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ১৫ জুন পর্যন্ত ভার্চুয়াল পদ্ধতিতে চেম্বার কোট চালু রাখার নির্দেশ দেয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণ রোধে এবং শারীরিক উপস্থিতি ব্যতিরেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ‘বিচারকার্য পরিচালনার জন্য প্রধান বিচারপতির অনুমোদনক্রমে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান আগামী ১৬, ২৩ ও ৩০ জুন বেলা সাড়ে ১১টা থেকে শুধু ভার্চুয়াল পদ্ধতিতে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।’

এর আগে গত ২৬ এপ্রিল করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে এবং দেশজুড়ে সাধারণ ছুটি থাকায় ভার্চুয়াল কোর্ট চালুর উদ্যোগ নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। ওই সময় ১৫ জুন পর্যন্ত ভার্চুয়াল পদ্ধতিতে চেম্বার কোর্ট চালুর সিদ্ধান্ত হয়। এরপর থেকে সুপ্রিম কোর্টসহ দেশের অধস্তন আদালতেও ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কাজ পরিচালিত হচ্ছে।

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম