লিবিয়ায় বাংলাদেশি হত্যা: মানবপাচারকারী আল আমিন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২০, ১৯:১৫আপডেট : ১২ জুন ২০২০, ১৯:১৯

লিবিয়ায় বাংলাদেশি হত্যা: মানবপাচারকারী আল আমিন রিমান্ডে লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা ও মানবপাচারের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার আল আমিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (১২ জুন) ঢাকার ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান শুনানি শেষে এই আদেশ দেন।
এই দিন খিলগাঁও থানায় মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের প্রয়োজনে সাত দিনের রিমান্ডের আবেদন করে আল আমিনকে আদালতে হাজির করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ২৮ মে লিবিয়ার মিজদা শহরে মানবপাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত এবং ১২ জন আহত হন। বাংলাদেশি একটি দালালচক্র ইউরোপ নেওয়ার প্রলোভন দেখিয়ে করোনা পরিস্থিতির মধ্যেই তাদের লিবিয়া পাঠায়। ভূমধ্যসাগর পারি দিয়ে তাদের ইতালি নেওয়া কথা ছিল। কিন্তু, লিবিয়াতে পাচারকারী স্থানীয় একটি চক্র তাদের আটকে মারধর করে মুক্তিপণ দাবি করে। এই নিয়ে মানবপাচারকারীদের সঙ্গে অভিবাসীদের সংঘর্ষ হয়। এতে একজন পাচারকারীর মৃত্যু হয়। এরপর ক্ষোভে গুলি করে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে হত্যা করে পাচারকারীরা।

/টিএইচ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম