আমের কার্টনের ভেতর রাইস কুকারে হেরোইন!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২০, ১৩:২৯আপডেট : ১৫ জুন ২০২০, ১৩:২৯

রাইস কুকারের মধ্যে আনা হেরোইন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় এসেছে আম ভর্তি কার্টন। সেই আম কুরিয়ার থেকে তুলেছেন দু’জন। গোয়েন্দা তথ্য ছিল, আমের আড়ালে হেরোইনের একটি চালান এসেছে। পরে এলিফ্যান্ট রোডে তল্লাশি চালিয়ে আমসহ দু’জনকে আটক করেন র‍্যাবের সদস্যরা। তারা আমের কার্টন খুলে ভেতরে একটি রাইস কুকারের মধ্যে বিশেষ কায়দায় আনা আধা কেজি হেরোইন উদ্ধার করেন। এ ঘটনায় গ্রেফতার করা হয় মাদক ব্যবসায়ী দম্পতি হাবিবুর রহমান বাবু ও দিলরুবা দিপাকে।

সোমবার (১৫ জুন) সকালে মাদকের চালান আটক করা হয়। র‍্যাব-২ এর কোম্পানি কমান্ডার এসপি মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ থেকে মাদকের যেসব চালান আসতো তা নিয়ন্ত্রণ করতো একটি গ্রুপ। সম্প্রতি তারা বিভক্ত হয়ে গেছে। গ্রেফতার হাবিবুর রহমান বাবু ও দিলরুবা দিপা মুন্সীগঞ্জ, ফরিদপুর এবং রাজধানীর মাদক নিয়ন্ত্রণ করে। তারা কোনও সহযোগীর মাধ্যমে এসব চালান আনে না। নিজেরাই এগুলো নিয়ন্ত্রণ করে।’

আটক দু'জন

ফারুকী বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল আম ভর্তি একটি কার্টনে হেরোইনের চালানটি আসছে। এমন খবরে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে আধা কেজি হেরোইন জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।’

প্রতিমাসে ৩-৪টি চালান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আনা গতো র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘গ্রেফতার দু’জন শাড়ি-লুঙ্গি ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করতো। তারা মুন্সীগঞ্জে ভাড়া থাকেন। এছাড়া কুরিয়ারের মাধ্যমে শিশু খাদ্য, মৌসুমি ফল ব্যবসার আড়ালে হেরোইন আনা-নেওয়া করতো।’

 

 

/এআরআর/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম