হাসপাতাল-ক্লিনিকের জন্য হাইকোর্টের ১০ নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২০, ১৬:৪০আপডেট : ১৫ জুন ২০২০, ২৩:৫৪

হাইকোর্ট
করোনাকালীন রোগীদের চিকিৎসা না দিয়ে ফেরত পাঠানোর ঘটনায় দায়ের হওয়া রিটের পরিপ্রেক্ষিতে সব হাসপাতাল-ক্লিনিকের জন্য ১০ দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৫ জুন) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এসব আদেশ দেন।

আদালতে মানবাধিকার সংগঠন জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের রিটের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী এএম জামিউল হক, নাজমুল হুদা, মোহাম্মাদ মেহেদী হাসান, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান এবং সংগঠনের নির্বাহী পরিচালক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন।

হাইকোর্ট তার নির্দেশনায় বলেন:

১. হাসপাতাল-ক্লিনিকে আসা রোগীদের ফেরত না পাঠানো সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলেছেন।

২. ৫০ শয্যার বেশি সরকারি-বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে সাধারণ রোগী বা করোনা রোগীদের কতজনকে কীভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে তার প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

৩. ৫০ শয্যার বেশি সরকারি-বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে সাধারণ রোগী বা করোনা রোগীদের কতজনকে কীভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে তা স্বাস্থ্য বুলেটিনের মাধ্যমে তুলে ধরতে বলা হয়েছে।

৪. ৫০ শয্যার বেশি হাসপাতাল-ক্লিনিকে সাধারণ রোগী বা করোনা রোগীদের চিকিৎসার বিষয়ে মনিটরিং করে প্রতি ১৫ দিন পরপর স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

৫. গুরুতর অসুস্থ রোগীরা চিকিৎসা না পেয়ে মারা গেলে তা অবহেলাজনিত মৃত্যু বলে বিবেচিত হবে। অবহেলাজনিত মৃত্যু ফৌজদারি অপরাধ। তাই জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

৬. দেশে আইসিইউ বেড কতটি খালি আছে এবং কতটিতে রোগী ভর্তি রয়েছে তা প্রতিদিন জানাতে বলা হয়েছে। আইসিইউর অতিরিক্ত চার্জ নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

৭. আইসিইউ বেড ব্যবস্থাপনার তথ্য করোনাকালীন হেল্পলাইনের মাধ্যমে সাধারণ মানুষকে তথ্য দিতে বলা হয়েছে এবং প্রতিদিন স্বাস্থ্য বুলেটিনে সে তথ্য তুলে ধরতে বলা হয়েছে।

৮. অক্সিজেনের মূল্য নির্ধারণ ও অতিরিক্ত মূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার অধিদফতর ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

৯. করোনাকালীন সময়ে প্রতি ১৫ দিন পর পর উপরোক্ত নির্দেশনা মেনে হাইকোর্ট রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন।

১০. পাশাপাশি এসব মামলার পরবর্তী আদেশের জন্য আগামী ৩০ জুন দিন ধার্য করেছেন হাইকোর্ট।

এর আগে ১৩ জুন করোনা পরিস্থিতির মধ্যে সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারি নির্দেশনার বাস্তবায়ন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। এছাড়া রিটে সরকারি নির্দেশনা না মেনে করোনা পরিস্থিতির মধ্যে সাধারণ রোগীদের চিকিৎসা না দিয়ে ফেরত পাঠানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তা জানতে চাওয়া হয়।

/বিআই/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম