মোহাম্মদ নাসিমকে নিয়ে কটুক্তির অভিযোগে শাবি শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

শাবি প্রতিনিধি
১৬ জুন ২০২০, ০২:৫৫আপডেট : ১৬ জুন ২০২০, ০২:৫৬

অভিযুক্ত শিক্ষার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে ফেসবুকে ‘কটুক্তি’ করার অভিযোগে এক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযুক্ত শিক্ষার্থী মাহির চৌধুরীর বিরুদ্ধে এই মামলা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন। জানাগেছে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুপুরে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ অনুযায়ী ওই শিক্ষার্থীর বিরুদ্ধে একটি মামলা (মামলা নং -০৫) করেন।’

জানা গেছে, অভিযুক্ত শিক্ষার্থী মাহির চেীধুরী শনিবার তার ফেসবুকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে একটি স্ট্যাটাস দেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা তার স্ট্যাটাসটির সমালোচনা করে তাকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

তবে স্ট্যাটাসটি দেওয়ার কিছুক্ষণ পরে ওই শিক্ষার্থী তার ফেসবুক ওয়াল থেকে পোস্টটি মুছে ফেলেন। পাশাপাশি পোস্টটির জন্য ক্ষমা প্রার্থনা ও দুঃখ প্রকাশ করেন।

তবে অভিভাবক হিসেবে বিশ্ববিদ্যালয়ের এমন মামলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। যাদের অনেকেই বিভিন্ন প্রগতিশীল সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত।

জবাবে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বলেন, ‘কেউ না কেউ কর্তৃপক্ষের নজরে এনেছে বিষয়টি। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। যখন বিষয়টা ফেসবুকে আসছে তখন অনেকে তার ওপর ক্ষুব্ধ হয়েছে। তারা বলেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তাই আমরা ব্যবস্থা নিয়েছি। সার্বিক বিষয়ে উপাচার্য নির্দেশনা দিয়েছেন।’

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ বলেন, ‘ওই শিক্ষার্থী একজন সাবেক স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়েছে। ফলে তার জন্য বিশ্ববিদ্যালয়ে মান-সম্মান ক্ষুন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মান ক্ষুন্ন হওয়া মানে রাষ্ট্রের মানহানি হওয়া। আর এই ছেলের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। সে কিছুদিন আগে অনলাইন ক্লাস বর্জনের আন্দোলনেও নেতৃত্ব দিয়েছে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম