ঠিকাদার আবুল বাশার হত্যা: রিমান্ড শেষে আসামি কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২০, ২২:১০আপডেট : ১৭ জুন ২০২০, ২২:১৪

ঠিকাদার আবুল বাশার হত্যা: রিমান্ড শেষে আসামি কারাগারে রাজধানীর খিলগাঁও এলাকায় ঠিকাদার আবুল বাশার তালুকদার হত্যা মামলার আসামি কাউছার মোল্লাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৭ জুন) ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান শুনানি শেষে এই আদেশ দেন। খিলগাঁও থানা পুলিশের মামলার তদন্ত কর্মকর্তা আসামি কাউসারকে রিমান্ড শেষে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন।
এর আগে গত ১৪ জুন কাউসার মোল্লাকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
প্রসঙ্গত, গত ১৩ মে রাতে দুর্বৃত্তরা খিলগাঁও এর মাদানী ঝিলপাড় এলাকায় বাশারকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করা হয়।

/টিএইচ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম