ভিপি নুরকে হত্যার হুমকি, থানায় জিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২০, ২৩:৪৫আপডেট : ১৮ জুন ২০২০, ০০:১৭

নুরুল হক নুর (ফাইল ছবি) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরকে অজ্ঞাত ব্যক্তিরা হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (১৭ জুন) সন্ধ্যায় তিনি রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়রি (জিডি নং ৬৬৩) করেছেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাধারণ ডায়রিতে নুরুল হক নুর অভিযোগ করেছেন, সোমবার (১৬ জুন) দিবাগত রাত একটা ১৮ মিনিটে ও একটা ৩৮ মিনিটে এবং মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত একটা ২৯ মিনিটে একটি নম্বর থেকে তাকে ফোন করে হত্যার হুমকি সংবলিত তিনটি বার্তা পাঠানো হয়। এছাড়া একই মোবাইল নাম্বার থেকে তার সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৪০ জন নেতার মোবাইলে একই বার্তা দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়।

নুরুল হক অভিযোগ করেন, এর আগে গত বছরের ২৬ মে, ১৪ আগস্ট, ২২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে হামলাসহ বিভিন্ন জায়গায় তার ওপর ১১ বার হামলা হয়। একই কারণে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে তিনি অনুভব করছেন এবং নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জিডিতে উল্লেখ করেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘একটি মোবাইল নম্বর থেকে নুরুল হক নুরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে তিনি থানায় জিডি করেছেন। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি।’

/এনএল/এনএস/এমওএফ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম