অধস্তন আদালতের ২১ বিচারকসহ করোনায় আক্রান্ত ৮৩ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২০, ১৪:৪৫আপডেট : ২১ জুন ২০২০, ১৪:৫১

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা অধস্তন আদালতের ২১ বিচারক ও ৬২ কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (২০ জুন) রাত পৌনে ১০টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান জানিয়েছে আইন মন্ত্রণালয়।  

রবিবার (২১ জুন) আইন মন্ত্রণালয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আইন মন্ত্রণাল আইন ও বিচার বিভাগ পরিচালিত করোনা মনিটরিং ডেস্কের ২০ জুন রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী অধস্তন আদালতের মোট ৮৩ জন বিচারক ও কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। 

এছাড়া  নওগাঁ জেলা জজ আদালতের মহিউদ্দিন মোহন নামের একজন অফিস সহায়ক করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তবে এখনও নমুনা রিপোর্টর রিপোর্ট পাওয়া যায়নি।

আক্রান্ত বিচারকদের ইতোমধ্যে মধ্যে সুস্থ হয়েছেন ২ জন। তারা হলেন, নেত্রকোনার জেলা ও দায়রা জজ শাহজাহান কবির এবং মুন্সীগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমান।

আক্রান্ত কর্মচারীদের  মধ্যে  ইতোমধ্যে সুস্থ হয়েছেন নারায়নগঞ্জ জেলা জজ আদালতের অফিস সহায়ক আব্দুল বারি।

মারা গেছেন মাদারীপুর জেলা জজ আদালতের জারীকারক কাওছার মিয়া।

/এসএমএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম