ওয়াসার পানির মূল্যবৃদ্ধি: হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল শুনানি ৩০ জুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২০, ১৭:০২আপডেট : ২৩ জুন ২০২০, ১৭:০৪

সুপ্রিম কোর্ট সেবার মান না বাড়িয়ে গত ১ এপ্রিল থেকে ঢাকা ওয়াসার পানির মূল্য ২৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আবেদনের শুনানির জন্য আগামী ৩০ জুন নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। মঙ্গলবার (২৩ জুন) চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামানের ভার্চুয়াল চেম্বার আদালত এ আদেশ দেন।
আদালতে ওয়াসার পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে রিটকারী আইনজীবী মো. তানভীর আহমেদের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনিক আর হক।
এর আগে গত ১ এপ্রিল থেকে ঢাকা ওয়াসার পানির ২৫ শতাংশ মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত আগামী ১০ আগস্ট পর্যন্ত স্থগিতাদেশের আদেশ দেন হাইকোর্ট। গত ২২ জুন এক রিটের শুনানি শেষে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত ১৫ জুন ওয়াসার পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত চেয়ে হাইকোর্টে এই রিট দায়ের করা হয়। অ্যাডভোকেট মো. তানভীর আহমেদ জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
প্রসঙ্গত, গত ১ এপ্রিল থেকে ঢাকা ওয়াসা আবাসিক গ্রাহকদের পানির বিল ২৫ শতাংশ বৃদ্ধি করে ওয়াসা কর্তৃপক্ষ। আর বাণিজ্যিক গ্রাহকের বিল প্রায় ৮ শতাংশ বৃদ্ধি করা হয়। নতুন মূল্যহার অনুযায়ী প্রতি হাজার লিটার পানির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪ টাকা ৪৬ পয়সা, যা আগে ছিল ১১ টাকা ৫৭ পয়সা। আর বাণিজ্যিকে প্রতি হাজার লিটারে ৩৭ টাকা ৪ পয়সা থেকে বাড়িয়ে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ গত সেপ্টেম্বরে পানির মূল্য ৫ শতাংশ বাড়ানো হয়েছিল।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের