সাততলা বস্তি থেকে রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২০, ১৭:৩৫আপডেট : ২৩ জুন ২০২০, ১৭:৩৭

ঝুলন্ত-লাশ রাজধানীর বনানীতে মোহাম্মদ মুছা (২২) নামে এক অটো রিকশাচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বনানী থানার উপ-পরিদর্শক এসআই দেলোয়ার হুসাইন সোমবার (২৩ জুন) দিবাগত রাত দুইটায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসেন। পরিবারের বরাত দিয়ে তিনি জানান , মহাখালী সাততলা বস্তিতে ভাড়া বাসায় থাকতেন মুছা। রাতে খাবার খেয়ে স্বামী-স্ত্রী দুজনই ঘুমিয়ে পড়েন।
মধ্যরাতে যেকোনও সময় টিনশেড বাথরুমের দরজা বন্ধ করে বাশের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন মুছা। পরে বাসার লোকজন বাথরুমের দরজা আটকানো দেখে কোনও সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে আসে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
মুছা বাকেরগঞ্জ জেলার বাউফল থানার কানকি গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।

/এআইবি/এআরআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম