কোটি টাকার ঘড়ি চুরির ঘটনায় যুবক কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২০, ১৯:০০আপডেট : ২৫ জুন ২০২০, ১৯:০৮

কোটি টাকার ঘড়ি চুরির ঘটনায় যুবক কারাগারে রাজধানীর বারিধারা এলাকায় ব্যবসায়ী মামুন আহমেদের বাসা থেকে কোটি টাকার ঘড়ি চুরির ঘটনায় সজল আহম্মেদ (২৬) নামে এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন শুনানি শেষে এই আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করে জানায়, মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মাসুম বিল্লাহ রনি আসামিকে আদালতে হাজির করেন। তিনি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার (২৪ জুন) গ্রেফতার আরও তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। আসামিরা হলো: মিজান (২০), উজ্জ্বল মিয়া (২৬) ও তাজুল ইসলাম লিটন (২৮)।

পুলিশ জানায়, গত ৮ জুন রাতে গুলশানের বারিধারার পার্ক রোডের ৩২ নম্বর বাসার দ্বিতীয় তলায় চুরি হয়। ব্যবসায়ী মামুন একাই থাকতেন ওই বাসায়। ঘড়ি সংগ্রহের শখ ছিল তার। সকালে উঠে দেখেন পাশের ঘর থেকে একটি আইফোন, পাঁচটি ঘড়ি চুরি হয়ে গেছে। প্রতিটি ঘড়ির মূল্য প্রায় এক কোটি টাকা করে। জানালার গ্রিল কেটে এই চুরির ঘটনা ঘটে। পরে গত ২৩ জুন তিনি একটি মামলা করেন। পুলিশ অনুসন্ধান শেষে ইতোমধ্যে চুরি হওয়া পাঁচটি ঘড়ির মধ্যে তিনটি ঘড়ি ও আইফোনটি উদ্ধার করেছে।

/টিএইচ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম