ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ দুই বিচারকের করোনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২০, ২২:৪৪আপডেট : ২৬ জুন ২০২০, ০০:৩৩

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ দুই বিচারকের করোনা ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) সৈয়দ মাসফিকুল ইসলাম সজীবসহ দুই বিচারক করোনায় আক্রান্ত হয়েছেন। কোভিড-১‌৯ পজিটিভ হওয়া অপর ম্যাজিস্ট্রেট হলেন রাজীব হাসান। তিনি একই আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার (২৫ জুন) তাদের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আনোয়ারুল কবীর বাবুল বলেন, ‘সোমবার (২২ জুন) সিজেএম আদালতের সব বিচারকদের কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার এর ফলাফল আসে। রিপোর্টে সিজেএম মাসফিকুল ইসলাম সজীবসহ দুই বিচারকের করোনা পজিটিভ আসে।’

তিনি আরও বলেন, ‘এই দুই বিচারক বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন। তারা নিজ বাসাতেই আপাতত আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।‘

তিনি জানান, এর আগে গত সপ্তাহে সিজেএম আদালতের পেশকার হাবীব শেখসহ তার পুরো পরিবার কোভিড-১৯ পজিটিভ হন।

প্রসঙ্গত, এদিকে গতকাল (২৪ জুন) দেশের প্রথম করোনা আক্রান্ত হয়ে লালমনিহাটের জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফেরদৌস আহমেদের মৃত্যু হয়।

/টিএইচ/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম