প্রণোদনা পেতে সাজলেন করোনা রোগী: রিমান্ড শেষে কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২০, ২০:২৬আপডেট : ০১ জুলাই ২০২০, ২০:২৭

প্রণোদনা পেতে সাজলেন করোনা রোগী: রিমান্ড শেষে কারাগারে সরকারি প্রণোদনা পাওয়ার জন্য করোনার জাল সনদ তৈরি করে রোগী সাজার অভিযোগে গ্রেফতার হওয়া রাজধানীর রেলওয়ে জেনারেল হাসপাতালের কর্মচারী কুতুবে রাব্বানীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম রিমান্ড শেষে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

আদালতের মুগদা থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক ইউসুফ হোসেন এই তথ্য নিশ্চিত করেন। আসামি রাব্বানীকে একদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, সোমবার (২৯ জুন) ওই ব্যক্তির একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রবিবার (২৮ জুন) বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত রেলওয়ে কর্মচারী হাসপাতালসহ তার বাসায় অভিযান চালিয়ে রাব্বানীকে করোনা পজিটিভের জাল সনদসহ আটক করা হয়। ওই ঘটনায় তার বিরুদ্ধে মুগদা থানায় একটি মামলা হয়।

জানা যায়, করোনায় আক্রান্ত হলেই পাওয়া যাবে সরকারি প্রণোদনার টাকা। আর সেই টাকার লোভে পড়ে করোনা রোগীর সনদ নিয়েছিলেন রেলওয়ে জেনারেল হাসপাতালের কর্মচারী কুতুবে রাব্বানী।

/টিএইচ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের