২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক কারবারি রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২০, ২২:৩৫ আপডেট : ০৩ জুলাই ২০২০, ০০:৫৬

২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক কারবারি রিমান্ডে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক কারবারির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ওই দুই আসামি হলো, আলম হোসেন (২৫) ও আতিকুল ইসলাম ওরফে রকি (২২)।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রব বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সবুজবাগ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তদন্ত কর্মকর্তা ওই দুই আসামির সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, বুধবার (১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে। ওই ঘটনায় তাদের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা হয়।

/টিএইচ/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হত্যা মামলায় গ্রেফতার হাসনাত আব্দুল্লাহর ছেলে মঈনউদ্দিন
হত্যা মামলায় গ্রেফতার হাসনাত আব্দুল্লাহর ছেলে মঈনউদ্দিন
অনিশ্চয়তায় শহাজালাল বিমানবন্দরে দিন-রাত কাটছে হাজার হাজার যাত্রীর 
অনিশ্চয়তায় শহাজালাল বিমানবন্দরে দিন-রাত কাটছে হাজার হাজার যাত্রীর 
যাত্রাবাড়ীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
যাত্রাবাড়ীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
দুপুরে মিছিল নিয়ে সুপ্রিম কোর্টে যাবে ইন্ডিয়া জোট
দুপুরে মিছিল নিয়ে সুপ্রিম কোর্টে যাবে ইন্ডিয়া জোট
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা