মুগদা জেনারেল হাসপাতালের সেই দুই আনসার প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২০, ২০:৩৯আপডেট : ০৪ জুলাই ২০২০, ২১:১৫

মুগদা জেনারেল হাসপাতালের সেই দুই আনসার প্রত্যাহার

রোগীর স্বজন ও সাংবাদিকদের মারধর করার সঙ্গে জড়িত থাকা দুই আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের প্রত্যাহার করে জোন কমান্ডারের অফিসে সংযুক্ত করা হয়েছে। শনিবার (৪ জুলাই) আনসার বাহিনীর উপপরিচালক মেহেনাজ তাবাসসুম রেবিন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আনসার সদস্য দুজনকে প্রাথমিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তাদের জোন কমান্ডারের অফিসে সংযুক্ত করা হয়েছে। এখন তাদের বিরুদ্ধে তদন্ত হবে। পরবর্তীতে তদন্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এই আনসার কর্মকর্তা বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্তের কথা আনসার সদস্যরা রোগী ও স্বজনদের জানিয়েছিল। তখন উভয়ের উত্ত্যক্ত বাক্যবিনিময়ের পর এই ঘটনাটি ঘটে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যা ঘটেছে সেটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শুক্রবার সকালে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের সামনে ক্যানসার আক্রান্ত এক মা তার ছেলে শাওনকে নিয়ে কোভিড-১৯ পরীক্ষা করাতে আসেন। ৪০ জনের নমুনা নেওয়ার কথা থাকলেও ৩৪ জনের নমুনা নেওয়ার পর আর টিকিট না দিয়ে সেদিনের কাজ আনসারের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে আনসারদের সঙ্গে শাওনের উত্ত্যক্ত বাক্যবিনিময় হয়। সেই ছবি সাংবাদিকরা তুলতে গেলে তাদের ওপরও আনসার সদস্যরা চড়াও হয়। এরপর শাওনকে টেনেহিঁচড়ে হাসপাতালের ভেতরে নিয়ে যায়। তাকে মারধর করে।

/এআরআর/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম