খিলক্ষেতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২০, ১০:৪৮আপডেট : ০৬ জুলাই ২০২০, ১২:২৫

বন্দুকযুদ্ধ

রাজধানীর খিলক্ষেতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ছিনতাইকারী নিহত হয়েছে। তারা হলো নান্নু ও মোশাররফ। রবিবার (৫ জুলাই) রাত আড়াইটার দিকে খিলক্ষেত থানার কুড়িল বিশ্বরোডে বিআরটিসি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আরও দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে ডিবি। 

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক এসআই মাহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত এলাকায় অভিযান চালায় ডিবি। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি করে। এসময় তিন-চার জন সন্ত্রাসী পালিয়ে যায়। গুলি বিনিময়ের পর দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। অজ্ঞাতনামা ওই দুইজনের বয়স আনুমানিক ৪৫-৫৫ এর মধ্যে। তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। তবে তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

/এআরআর/এসটি/এমএমজে/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি