করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২০, ২০:১০আপডেট : ১৬ জুলাই ২০২০, ২০:৫৬

ছোটন দেব
করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। কক্সবাজার জেলা পুলিশে কর্মরত কনস্টেবল ছোটন দেব (২৯) করোনায় মৃত্যুবরণ করছেন। একইদিন বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে ডিএমপির উত্তরা বিভাগে কর্মরত কনস্টেবল সিরাজুল ইসলামেরও করোনায় মৃত্যু হয়েছে।

পুলিশ সদর দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কনস্টেবল ছোটন দেব রাজধানী রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর রাতে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ২০১১ সালের ১৪ আগস্ট বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চৌদ্দ মাস বয়সী একমাত্র শিশু কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খি রেখে গেছেন। তার বাড়ি চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার বাতাজুড়ি গ্রামে। বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় রীতি অনুযায়ী তার মরদেহ সৎকার করা হবে।

প্রসঙ্গত, এই নিয়ে বর্তমান করোনাকালে দায়িত্বপালন করতে গিয়ে ৫৩ জন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

/জেইউ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম