কেন্দ্রীয় ঔষধাগারের তিন কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২০, ১৫:০৮আপডেট : ১৯ জুলাই ২০২০, ১৫:০৮

দুদক

মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম কেনায় অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার বেশ কিছু অভিযোগে বাংলাদেশ কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সিএমএসডি’র তিন কর্মকর্তা হলেন- সাবেক সহকারী পরিচালক (মজুদ ও বিতরণ) ও বর্তমানে সিএমএসডির সহকারী পরিচালক (প্রশাসন) ডা. শাহজাহান, সাবেক ডেস্ক অফিসার-৮ ও স্টোরের অতিরিক্ত দায়িত্বরত ডা. সাব্বির আহম্মেদ এবং স্টোর অফিসার কবির আহম্মেদ।

রবিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১০টা থেকে তাদের জিজ্ঞাসাবাদ করছেন দুদকের অনুসন্ধান কর্মকর্তারা। এর আগে ১২ জুলাই দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী স্বাক্ষরিত এক নোটিশে সিএমএসডির ৬ কর্মকর্তাকে ডাকা হয়। বাকি তিনজন আগামীকাল (২০ জুলাই) দুদক কার্যালয়ে উপস্থিত হওয়ার তারিখ রয়েছে।

তারা হলেন- সিনিয়র স্টোরকিপার ইউসুফ ফকির, উপ-পরিচালক ও পিএন্ডসি ডা.  জাকির হোসেন, সাবেক-মেডিক্যাল অফিসার (চিফ কো-অর্ডিনেটর) ডা. জিয়াউল হক। 
সিএমএসডির ছয় কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে দুদক সূত্রে জানা গেছে, অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোভিড-১৯-এর চিকিৎসার জন্য নিন্মমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম কেনাসহ বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে অন্যদের যোগসাজশে কোটি কোটি টাকা আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

/আরজে/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম