এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার সুমন একদিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২০, ১৮:৪২আপডেট : ২০ জুলাই ২০২০, ১৮:৪৪

রিমান্ড পর্নোগ্রাফি আইনের মামলায় বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার ইমরান হোসেন সুমনের এক দিনের রিমান্ড মন্জুর করেছেন আদালত। সোমবার ২০ জুলাই) ঢাকা ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার জিআর শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, এদিন পল্লবী থানার মামলায় তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ডের আবেদন করে সুমনকে আদালতে হাজির করেন। সুমনের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করে। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক একদিনের দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রবিবার (১৯ জুলাই) রাতে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) মীর মোদাচ্ছের হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, তারই এক সহকর্মীর করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আরেকজন আসামির ১৬৪ ধারায় জবানবন্দিতে ইমরান হোসেন সুমনের নাম উঠে এসেছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার ওয়ালিদ হোসেন জানান, গত ১২ জুলাই পল্লবী থানায় দায়ের করা মামলায় ইমরান হোসেন সুমনকে গ্রেফতার করা হয়েছে।

/টিএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম