কক্সবাজার ডিসি অফিসের সার্ভেয়ার ওয়াসিমের জামিন স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২০, ১৬:৫৮আপডেট : ২১ জুলাই ২০২০, ১৬:৫৯

সুপ্রিম কোর্ট দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া মামলায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভেয়ার মো. ওয়াসিম খানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার আদালত। আদালত তার আদেশে নিয়মিত কোর্ট না খোলা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২১ জুলাই) বিচারপতি মো. নুরুজ্জামানের ভার্চুয়াল চেম্বার জজ আদালত এ আদেশ দেন। আদালতে ওয়াসিম খানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি কক্সবাজার সদর থানা বাস টার্মিনাল এলাকায় ঘুষের টাকাসহ মো. ওয়াসিম খানকে আটক করে র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মো. ফেরদৌস খান (৩৬) ও মো. ফরিদ উদ্দিন (৩৬) পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ৬৬ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়। পরে ওয়াসিম খানের স্বীকারোক্তি অনুযায়ী আরও ২৬ লাখ ৮৪ হাজার ৬০০ টাকা জব্দ করে র‌্যাব।
এরপর গত ১০ মার্চ মঙ্গলবার কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের তিন সার্ভেয়ারের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন মামলাটি দায়ের করেন।
মামলায় আসামিরা হলেন কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভেয়ার মো. ওয়াসিম খান (৩৭), মো. ফেরদৌস খান (৩৬) এবং মো. ফরিদ উদ্দিন (৩৬)। আসামীদের বিরুদ্ধে ৯৩ লাখ ৬০ হাজার ১৫০ টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়। তারা ক্ষমতার অপব্যবহার করে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের টাকা উঠিয়ে দেওয়ার আশ্বাসে এসব ঘুষ নেন।
পরে আসামীদের মধ্যে মো. ওয়াসিম খান জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান। সে আবেদনের শুনানি নিয়ে গত ৬ জুলাই তাকে জামিন দেন হাইকোর্ট। তবে সে আদেশের বিরুদ্ধে আপিল জানায় দুদক।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম