বেসিক ব্যাংকের গুলশান শাখার ব্যবস্থাপকসহ তিন জনের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২০, ১৭:২৫আপডেট : ২৩ জুলাই ২০২০, ১৭:৩৫

বেসিক ব্যাংকের গুলশান শাখার ব্যবস্থাপকসহ তিন জনের বিরুদ্ধে মামলা বেসিক ব্যাংকের ২ কোটি ৯১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির গুলশান শাখার সাবেক ব্যবস্থাপকসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে এই মামলা করেন।
দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এই তথ্য জানিয়েছেন। মামলার আসামিরা হলো, বেসিক ব্যাংকের গুলশান শাখার ব্যবস্থাপক (চাকরিচ্যুত) এস আসিফ আহমেদ, মেসার্স ইন্টারলিংক পিএলসি ওইন্টারলিংক সেন্টারের প্রোপ্রাইটর সাদেকুল হকখান মিল্কি ও তার প্রতিনিধি সাজ্জাদুল হক খান।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ২০১৫ সালের ৩১ জুলাই থেকে ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর পর্যন্ত বেসিক ব্যাংকের দুই কোটি ৯১ লাখ ৬৬ হাজার ৮২৭ টাকা আত্মসাত করেছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

/আরজে/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান