কোরবানির হাটে ভারতীয় গরু বিক্রি বন্ধ চেয়ে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২০, ২০:১০ আপডেট : ২৫ জুলাই ২০২০, ২০:১০

ভারতীয় গরুতে সয়লাব চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত হাটগুলো (ছবি: প্রতিনিধি) আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে ভারতীয় গরু আমদানি ও বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিবকে রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাপ্তানবাজারের গরু ব্যবসায়ী খন্দকার মুহম্মদ জালাল উদ্দিন ও বগুড়ার মুহম্মদ কামরুল বাসার কমল, মুহম্মদ আব্দুর রউফ এবং মো. জিয়াউল হকের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহম্মদ মাসুদুজ্জামান এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও সাম্প্রতিক বন্যার দুর্যোগময় পরিস্থিতির কারণে দেশের উত্তরাঞ্চলের খামারিদের চরম দুঃসময় যাচ্ছে। ন্যায্য মূল্য না পেয়ে খামারিরা কম দামে গরু বিক্রি করে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এমন অবস্থায় অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা ভারতীয় গরুগুলো আসন্ন কোরবানির হাটে তোলা হলে দেশীয় খামারিরা আরও গুরুতর অর্থনৈতিক বিপর্যয়ের শিকার হবেন।
নোটিশে আরও বলা হয়, চোরাচালানের মাধ্যমে গরু আমদানি এবং চোরাচালানকৃত গরু দেশে বিক্রয় করা উভয়ই বাংলাদেশে প্রচলিত ফৌজদারি আইনে অপরাধ। তাই ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা অবৈধ গরু কোনওভাবেই কোরবানির হাটে বিক্রয়ের জন্য তোলা যেতে পারে না।’
নোটিশ পাওয়ার ২ কার্যদিবসের মধ্যে দেশজুড়ে কোরবানির হাটগুলোতে অবৈধভাবে আনা ভারতীয় গরু বিক্রয় বন্ধে যথাযথ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আপনারা ভালো থাকেন’, দেশ ছাড়ার কথা জানালেন সেই রুমি
‘আপনারা ভালো থাকেন’, দেশ ছাড়ার কথা জানালেন সেই রুমি
১২ দিন চেষ্টা চালিয়েও ছাত্রদল নেতা শাকিলকে বাঁচানো গেলো না
১২ দিন চেষ্টা চালিয়েও ছাত্রদল নেতা শাকিলকে বাঁচানো গেলো না
‘ক্রসফায়ার’: একশব্দেই ফিরে এলো গুম-বিচারবহির্ভূত হত্যার ভয়ংকর স্মৃতি
‘ক্রসফায়ার’: একশব্দেই ফিরে এলো গুম-বিচারবহির্ভূত হত্যার ভয়ংকর স্মৃতি
আইজিপিকে অপসারণের দাবি এনসিপির
আইজিপিকে অপসারণের দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা