কথিত টিকটক তারকা অপু গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২০, ০০:৪০আপডেট : ০৪ আগস্ট ২০২০, ০০:৪৮

অপু
সাধারণ মানুষকে হেনস্তা এবং মারধরের অভিযোগে কথিত টিকটক স্টার অপুকে এক সহযোগীসহ গ্রেফতার করেছে উত্তরা মডেল থানা পুলিশ। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অপুর বিরুদ্ধে গত রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় উত্তরা ছয় নম্বর সেক্টর এলাকার স্থানীয় লোকজনকে মারধর করার অভিযোগে একটি মামলা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

অপুর সঙ্গে গ্রেফতার হওয়া তার সহযোগীর নাম নাজমুল। উত্তরা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াছিন আরাফাত অপু মোবাইল ভিত্তিক অ্যাপস ‘টিকটক’ ও ‘লাইকি’তে নিজের নানা ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে থাকে। তার নিজস্ব একটি ফলোয়ার বাহিনী রয়েছে। রবিবার সন্ধ্যায় উত্তরা ছয় নম্বর সেক্টরের আলাওল এভিনিউতে বেশ কয়েকজন অনুসারী নিয়ে রাস্তা দখল করে আড্ডা দিচ্ছিল অপু। এসময় মেহেদী হাসান নামে স্থানীয় এক তরুণ ও তার বন্ধুরা গাড়ি নিয়ে ওই সড়ক ধরে যাবার সময় হর্ণ বাজিয়ে রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করে। সড়কে সাইড দেওয়া নিয়ে মেহেদী হাসান ও তার বন্ধুদের সঙ্গে অপুর অনুসারীদের বাকবিতণ্ডা হয়।

পরে অপু ও তার অনুসারীরা মেহেদী ও তার বন্ধুদের বেধরক মারধর করে। এই ঘটনায় ভুক্তভোগী একজনের বাবা এস এম মাহবুব হাসান বাদী হয়ে উত্তরা মডেল থানায় অপু ও তার অজ্ঞাত অনুসারীদের নামে মামলা করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলতে থাকে। পরে সোমবার সন্ধ্যায় পুলিশ অপু ও তার সহযোগী নাজমুলকে গ্রেফতার করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজিজুল ইসলাম জানান, গ্রেফতার অপুর বাবার নাম শহীদ ইসলাম। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী। দক্ষিণখান এলাকার একটি বাসায় থাকতো অপু। মঙ্গলবার সহযোগীসহ অপুকে আদালতে পাঠানো হবে।

/এনএল/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম