চার নাইজেরিয়ান প্রতারকের সহযোগী টুম্পা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২০, ১৩:৩০আপডেট : ০৭ আগস্ট ২০২০, ১৩:৩০

প্রতারক চক্রের পাঁচ জন রাজধানীর মিরপুর এলাকা থেকে চার নাইজেরিয়ানসহ পাঁচ জনের একটি প্রতারক চক্রকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। চক্রের অপর সদস্য বাংলাদেশি নাগরিক টুম্পা আক্তার (২৩)।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে র‍্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক লে. ক. আশিক বিল্লাহ জানান, পল্লবী ও মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত চার নাইজেরিয়ান হলো, অনুরাহ নামদি ফ্রাংক (৩২), উদেজ ওবিনা রুবেন (৪১), ম্যাকদুহু কেভিন (৪১) ও ফ্রাংক জ্যাকব (৩৫)।

উদ্ধার হওয়া জিনিসপত্র

র‍্যাব জানায়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় ও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে দামি উপহার পাঠানোর লোভ দেখিয়ে অভিনব পদ্ধতিতে অনেক লোকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল এই সংঘবদ্ধ চক্রটি। এই গ্রুপের টুম্পা আক্তার নিজেকে বাংলাদেশের একজন কাস্টমস কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। গ্রেফতারকৃতদের কাছ থেকে দু’টি মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট, ব্যাংকে অর্থ জমাকৃত বই, চেকবই,  ১২টি মোবাইল ফোন, একটি প্রাইভেট জিপ গাড়ি, নগদ তিন লক্ষাধিক টাকা জব্দ করা হয়।

উদ্ধার হওয়া জিনিসপত্র

র‍্যাব জানায়, চক্রটি হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক ইত্যাদি এর দ্বারা তাদের মার্কিন নাগরিক হিসেবে পরিচয় দিতেন। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির পর এক পর্যায়ে দামি উপহার বাংলাদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রতারণার জাল বিছাতো। কিছুদিন পর বাংলাদেশের কাস্টম অফিসার পরিচয়ে টুম্পা আক্তার ফোন দিয়ে উপহার আসার কথা বললে তার বিশ্বাসযোগ্যতা বাড়ে এবং পার্সেলটি ছাড়াতে কাস্টমস ভ্যাট/শুল্ক বাবদ টাকা জমা দিতে হবে বলে জানায়। এক পর্যায়ে ভুক্তভোগী সেই বিদেশি প্রতারক বন্ধুকে জানালে বাংলাদেশি বিভিন্ন ব্যাংকে টাকা পাঠানোর কথা বলে লাখ লাখ টাকা পাঠানোর কথা বলে এবং শেষে সে অর্থ আত্মসাৎ করা হয়।

 

 

 

/এআরআর/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম