দুদকের মামলায় আদালতে সাহেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২০, ১২:২৯আপডেট : ১০ আগস্ট ২০২০, ১২:২৯

সাহেদ পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে  হাজির করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) বেলা ১১পার দিকে তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজির করা হয়েছে।

আদালতের সংশ্লিষ্ট সংশ্লিষ্ট হাজত খানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মইনুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তে প্রয়োজনে সাহেদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। পরে শুনানির জন্য আদালত সোমবার দিন ধার্য করেন।

এর আগে ২৭ জুলাই দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে সাহেদসহ চারজনের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। 

মামলায় অপর আসামিরা হলেন, পদ্মা ব্যাংক লিমিটেড (সাবেক দ্য ফারমার্স ব্যাংক লিমিটেড) এর পরিচালনা পর্ষদের নির্বাহী/অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী, বকশীগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক চিশতি এবং রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম খলিল।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে অর্থ স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে ঋণের নামে পদ্মা ব্যাংক লিমিটেড  গুলশান করপোরেট শাখা থেকে এক কোটি টাকা (সুদাসলসহ ২ কোটি ৭১ লাখ টাকা) আত্মসাৎ করেন।  

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জ্বালানি নিরাপত্তায় সহায়তা দেবে কাতার
জ্বালানি নিরাপত্তায় সহায়তা দেবে কাতার
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
ম্যাক্সওয়েল-ভিনি দম্পতির ঘরে নতুন অতিথি
ম্যাক্সওয়েল-ভিনি দম্পতির ঘরে নতুন অতিথি
বাহিনীতে ফেরানো হলো কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে
বাহিনীতে ফেরানো হলো কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক