ইয়াবাসহ গ্রেফতার হাইকোর্টের বেঞ্চ অফিসারকে বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২০, ১৫:২৬আপডেট : ১৬ আগস্ট ২০২০, ১৫:২৬

সুপ্রিম কোর্ট ইয়াবা ও নারীসহ গ্রেফতার হওয়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসার মু. মুর্শেদুল হাসান ওরফে সোহেলকে বরখাস্ত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। রবিবার (১৬ আগস্ট) সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মুর্শেদুলের বিরুদ্ধে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকাসহ মাদকের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে বরখাস্ত করেছে প্রশাসন।’

পুলিশ জানায়, গত ৬ আগস্ট যাত্রাবাড়ী এলকায় অভিযান চালিয়ে রানা মণ্ডল নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে রানা জানান, এই ইয়াবা তিনি মিরপুর এলাকার মাদক সম্রাট সোহেলের কাছ থেকে কিনে এনেছেন। তার দেওয়া তথ্যর ভিত্তিতে পরে ওই দিনই মিরপুরের মধ্যপীরেরবাগের ৩১৫ নম্বর বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ফাতেমা ইসলাম চাঁদনী নামের আরেক খুচরা মাদক বিক্রেতাসহ সোহেলকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারের আগে সোহেল পুলিশকে ধমক দেওয়ার চেষ্টা করেন। পরে প্রমাণ পেয়ে দমে যান তিনি। এরপর পুলিশকে ২০ লাখ টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব করেন তিনি। পুলিশ প্রস্তাবে রাজি না হয়ে তাকে গ্রেফতার করে। গত ১১ আগস্ট সোহেল ও তার সঙ্গে থাকা নারীর বিরুদ্ধে যাত্রাবাড়ী ও মিরপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

গ্রেফতারের পরদিন ১০ দিনের রিমান্ডে আবেদন চেয়ে আদালতে পাঠানো হয় তাদের। কিন্তু আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশনা দেন। তাদের বিরুদ্ধে মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম