সাকিবের মেয়ের ছবিতে আপত্তিকর মন্তব্য করা ৬ জন শনাক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২০, ১২:৪২আপডেট : ২২ আগস্ট ২০২০, ১২:৪২

সাকিব আল হাসান

ফেসবুকে পোস্ট করা অলরাউন্ডার সাকিব আল হাসানের মেয়ের ছবিতে আপত্তিকর মন্তব্যকারী ছয় জনকে শনাক্ত করেছে সাইবার পুলিশ। তাদের আটক করতে অভিযান পরিচালনা করছে পুলিশের একাধিক টিম।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, শনাক্ত হওয়া আইডিগুলো ঢাকার বাইরের। তাদের আটক করতে টিম কাজ করছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
সম্প্রতি সাকিব আল হাসান তার ফেসবুক পেইজে তার বড় মেয়ের একটি ছবি পোস্ট করেন। সূর্যমুখী বাগানের মধ্যে তোলা হাস্যোজ্জ্বল ওই ছবিতে বেশ কয়েকজন কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এরফলে পেইজ থেকে ছবিটি সরিয়ে ফেলেন সাকিব।
সাইবার পুলিশের সদস্যরা জানান, এ ধরনের মন্তব্য করা ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি আইনে অপরাধ। যারা এই কাজটি করেছেন তাদের আটকের চেষ্টা চলছে। এর বাইরে যারা বিভিন্ন মানুষের পোস্টে বাজে বা আপত্তিকর মন্তব্য করেন তাদের জন্য এটা হুঁশিয়ারি।
তিনি আরও বলেন, ‘আমরা সবার জন্য সাইবার জগৎ নিরাপদ রাখতে চাই। এজন্য আমাদের টিম সার্বক্ষণিকভাবে সাইবার পেট্রোলিং করে থাকে। ভবিষ্যতে যারা এ ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

/আরজে/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি