কড়াইলে ভাড়াটিয়ার শিশুকে ধর্ষণের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২০, ২১:৩০আপডেট : ২২ আগস্ট ২০২০, ২১:৪৯

কড়াইলে ভাড়াটিয়ার শিশুকে ধর্ষণের অভিযোগ
রাজধানীর বনানীর কড়াইলে বাড়ির মালিক দ্বারা ভাড়াটিয়ার মেয়ে শিশুকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ওই শিশুকে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) সমন্বয়ক ডা. বিলকিস বেগম বলেন, ‘শিশুটিকে আমরা সন্ধ্যায় পেয়েছি। আগামীকাল শিশুটির ফরেনসিকসহ আনুসাঙ্গিক পরীক্ষা করানো হবে।’

শিশুর মা অভিযোগ করে জানান, বনানীর কড়াইলে টিনসেট ভাড়া বাসায় থাকেন তারা। সেই বাড়ির মালিক জনি (৩৫)। বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে মেয়ে টয়লেট ব্যবহারের জন্য বের হয়। সেখান থেকে ঘরে ফেরার সময় জনি তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক বাথরুমে নিয়ে ধর্ষণ করে। কাউকে যেনও কিছু না বলেন, সে ব্যাপারে হুমকি দেয়। মেয়েটি প্রথমে ভয়ে কিছু না বললেও পরে কান্নাকাটি করে, এক পর্যায়ে বিষয়টি জানায়। পরে ঘটনাটি জনির স্ত্রীকে জানানো হয়। তারা কোনও ব্যবস্থা না নেওয়ায় পরে শিশুকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়।

ধর্ষণের ঘটনা থানায় ফোন করে জানানো হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগির মা। তিনি অভিযোগ করেন, বাড়ির মালিক জনি এলাকাতেই রয়েছেন।

তবে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, ‘তিনি এখনও এই ব্যাপারে কিছুই জানেন না।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘শিশুটি ধর্ষণের অভিযোগ নিয়ে ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি রয়েছে।’

/এআইবি/আরজে/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম