ডিআইজি প্রিজনস পার্থ গোপালের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২০, ১৩:২৮আপডেট : ৩১ আগস্ট ২০২০, ১৩:২৮

ডিআইজি পার্থ গোপাল বণিক সিলেট কেন্দ্রীয় কারাগারের সাবেক ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিকে বিরুদ্ধে ৮০ লাখ টাকা উদ্ধারের ঘটনায় ঘুষ গ্রহণ ও মানি লন্ডারিং আইনে দুর্নীতি দমন কমিশনের  (দুদক) করা মামলায় অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) ঢাকা সিনিয়র বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ এ অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেন। এই সঙ্গে মামলাটি বিচারের জন্য বিশেষ জজ-১০ আদালতে বদলির আদেশ দেন। 

আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে ২৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক সালাউদ্দিন তার বিরুদ্ধে এ অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

প্রসঙ্গত, গত বছরের ২৮ জুলাই  সকালে থেকে পার্থ গোপালকে জিজ্ঞাসাবাদ করেন দুদক। এরপর বিকালে রাজধানীর ধানমন্ডির নর্থ রোডের (ভূতের গলি) ২৭-২৮/১ নম্বর বাসার বি/৬ নম্বর ফ্ল্যাট অভিযান চালিয়ে ঘুষের ৮০ লাখ টাকাসহ গ্রেফতার করা হয় পার্থকে। ওই দিনেই দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা করেন দুদকের সহকারী পরিচালক সালাহউদ্দিন।

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
গ্যাস সংকটের শেষ কোথায়?
গ্যাস সংকটের শেষ কোথায়?
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
ঢাকায় রাশিয়া পতাকা দিবস উদযাপন
ঢাকায় রাশিয়া পতাকা দিবস উদযাপন
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি