ক্যাসিনো ব্রাদার এনু-রূপনের বিরুদ্ধে অর্থপাচার মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৩আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৪

এনু ও রূপন পুরান ঢাকার ‘ক্যাসিনো ব্রাদার’ গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি (বরখাস্ত) এনামুল হক ভূইয়া ওরফে এনু ও সাধারণ সম্পাদক (বরখাস্ত) রূপন ভূইয়ার বিরুদ্ধে অর্থপাচার মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার জিসান আহমেদ জানান, এনু ও রূপনের বিরুদ্ধে অনুসন্ধান শেষ করে অর্থপাচারের তথ্য প্রমাণ পাওয়ার পর সিআইডি মামলা করেছে। বংশাল থানায় মামলাটি করা হয়েছে।

সিআইডি অনুসন্ধানে এনু ও রূপনের ১২১টি ফ্ল্যাট ও ব্যাংকে ১৯ কোটি টাকা এবং ঢাকার বাইরে দুই ভাইয়ের আরও ৬টি জমির সন্ধান পেয়েছে। এসব সম্পত্তি অর্জনের বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি তারা দুই ভাই।

মামলার এজাহারের মাধ্যমে তাদের সম্পত্তির কিছু হিসাব পাওয়া গেছে। এরমধ্যে রয়েছে, রাজধানীর সূত্রাপুরের বানিয়ানগরে ২০১৪-১৫ সালে কেনা ছয়টি ফ্ল্যাট ও এক কাঠা জমি। বাবা চাচাদের নামে ওয়ারীর ১০৫ লালমোহন সাহা স্ট্রিটে পাঁচটি ফ্ল্যাট ও পৌনে দুই কাঠা জমি। ১০৬ লালমোহন সাহা স্ট্রিটে ১০ তলা ভবনে ১০টি ফ্ল্যাট ও দুই কাঠা জমি। ১০৩ লালমোহন সাহা স্ট্রিটে এক কাঠার প্লট। ১১৬ লালমোহন সাহা স্ট্রিটে ছয়তলা ভবনে ছয়টি ফ্ল্যাট, ১১২ লালমোহন সাহা স্ট্রিটে ছয়তলা ভবনে ছয়টি ফ্ল্যাট, আধাকাঠা জমি। ১২০ লালমোহন সাহা স্ট্রিটে এক কাঠার প্লট। ৭০নং দক্ষিণ মৈসুন্দি ওয়ারী সাততলা ভবনে ১৪টি ফ্ল্যাট।

আরও আছে, ৬৫/২ শাহ সাহেব লেন গেন্ডারিয়ায় ১০ তলা ভবনে ১৭টি ফ্ল্যাট ও তিন কাঠা জমি। ৭০ ও ৭১নং শাহ সাহেব লেনে ছয়তলা বাসায় দু’টি ফ্ল্যাট ও এককাঠা জমি। ৮নং শাহ সাহেব লেনে পাঁচতলা বাড়িতে ১৩টি ফ্ল্যাট ও তিন কাঠা জমি। ১৫নং নারিন্দা লেনে ছয়তলা ভবনে ১১টি ফ্ল্যাট ও দুই কাঠা জমি। ৬ নম্বর গুরুদাস সরদার লেনে ছয়তলা ভবনে ১২টি ফ্ল্যাট ও চার কাঠা জমি। গেন্ডারিয়ায় ১৩৫ ডিস্টিলারি রোডে একতলা টিনশেড বাড়ি ও সাড়ে তিন কাঠা জমি। ওয়ারী থানার পেছনে ৪৪/বি বজ্রহরি শাহ স্ট্রিটে চার কাঠার খালি প্লট। ৮৮ মুরগিটোলা নয়াহাজীতে ৯ কাঠার খালি প্লট। কেরানীগঞ্জে তেঘরিয়া এলাকায় বিশাল এলাকাজুড়ে বাংলো বাড়ি।

এনু-রূপন স্টিল হাউজের নামে বংশাল থানার ১৪ নবাব ইউসুফ রোডে দোকান, একই রোডে আরেকটি দোকান আছে ভাড়ায় নেওয়া। ধোলাইখালে বাঁধন এন্টারপ্রাইজ নামে দোকান। ২৯নং বানিয়ানগরে সুমন শিট কাটিং নামে জহিরুল হক দুলের সঙ্গে পার্টনারশিপে ব্যবসা। ১০৩ লালমোহন স্ট্রিটের পাশে ১০১/১০২ নম্বর প্লটে আধা কাঠা জমি। ১১৯ লালমোহন সাহা স্ট্রিটে আধা কাঠা জমির ওপর ছয়তলা ভবনে ফ্ল্যাট। নারিন্দা লেন গেন্ডারিয়ায় চারতলা বাড়িতে পাঁচটি ফ্ল্যাট ও পাঁচ কাঠা জমি। এছাড়াও সেখানে ১৫ কাঠার ওপর একতলা তিন রুমের একটি বাড়ি আছে। ১৪ নারিন্দা লেনে পাঁচতলা ভবনে দুটি ফ্ল্যাট, একটি তিনতলা ভবনে একটি ফ্ল্যাট। সেখানে ডেভেলপার জাহিদ ডায়েম-এর ভবনে এক হাজার বর্গফুটের দু’টি ফ্ল্যাট নির্মাণাধীন। ৬৫ শাহ সাহেব লেন খালি টিনশেড বাড়ি।

ঢাকার বাইরের সম্পদের মধ্যে রয়েছে, মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকায় ১০ কাঠার খালি প্লট, এনু ও রূপন স্টিল হাউজের জন্য বানিয়ানগরে ভাড়া নেওয়া দোকান। শরীয়তপুরের নড়িয়া থানায় ১২ শতাংশ ক্ষেত। পালং থানার দোমশা গ্রামে ২০ শতক ও ১৪ শতক ক্ষেত। এছাড়াও চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, মানিকগঞ্জ ও সাভারে তাদের জমির সন্ধান পায়।

অন্যদিকে, তাদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ১৯ কোটি ১১ লাখ ৩৬ হাজার টাকা পেয়েছে পুলিশ। তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

 

 

/এআরআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক