ভ্যানচালক হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪১আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪১

হাইকোর্ট



ময়মনসিংহের তারাকান্দার ভ্যানচালক আব্দুর রাজ্জাক হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ৪ জনের মধ্যে ৩ জনের ‍মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। তিন আসামি হলো- মীর জাহান, এমদাদুল হক ওরফে এনদা, আনিসুর রহমান। আর এ মামলার আরেক আসামি জিয়ারুল হকের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন দিয়েছেন আদালত।

আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে সোমবার (৭ সেপ্টেম্বর) বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি আখতারুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী এসএম শাহজাহান ও ফজলুল হক খান ফরিদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির আহমেদ।

২০০৮ সালের ১৫ অক্টোবর রাতে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তারাকান্দার মধুপুর বাজার থেকে স্থানীয় এক ব্যবসায়ীকে নিয়ে ময়মনসিংহ যাচ্ছিলেন ভ্যানচালক আব্দুর রাজ্জাক। এসময় আব্দুর রাজ্জাকের ভ্যানের গতিরোধ করে আসামিরা তাকে হত্যা করে। পরে রাজ্জাকের কাছে থাকা ১৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মরদেহ পাশের একটি ধানক্ষেতে ফেলে যায় তারা। ওইদিন রাতেই ঘটনাস্থল থেকে আসামি মীর জাহানকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। তার দেওয়া তথ্যমতে বাকি আসামিদেরও আটক করা হয়। ওই ঘটনায় পরদিন নিহতের ভাই হযরত আলী ফকির বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা করেন। মামলার বিচার শেষে ২০১৫ সালের ৪ মে বিচারিক আদালত চার আসামিকে মৃত্যুদণ্ড দেন। 

 

 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম